চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
এস. এম. আবু তাহের ভুঁইয়া মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।
জানা গেছে, আবু তাহের ভুঁইয়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরু প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




