সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা পানিতে ডুবে সাদিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে সাদিয়া বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীর বাড়ির দিকে যাচ্ছিল। পথে অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এসময় সালমা নামের এক প্রতিবেশী নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে সাদিয়ার নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর