সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত মিয়া (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিব মিয়ার সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিত মিয়ার দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে রাকিব মিয়া ধারালো অস্ত্র দিয়ে রুহিত মিয়াকে আঘাত করে। এ সময় রুহিতের ছোট ভাই রুমন মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর