ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দিরের এক পুরোহিতকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শীতলাখোলা এলাকায় অভিযান চালিয়ে সুমন চক্রবর্তী (৩৫) নামের ওই পুরোহিতকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শীতলাখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে সুমন চক্রবর্তীর কাছ থেকে ইয়াবা জব্দ করা হলে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুমন চক্রবর্তীকে মন্দিরের পুরোহিত পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞাপন
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় এসআই (নি.) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
প্রতিনিধি/টিবি




