সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৫:৪১ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম শাহীন।

রোববার (০৭ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।


বিজ্ঞাপন


এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাচ্চু এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াছমিনসহ জেলা পরিষদের কর্মকর্তারা ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের বাসিন্দা। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাইফুল ইসলাম শাহীন বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করব। বৈষম্যহীনভাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, আলহাজ্ব আব্দুল কাদের, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব আজাদ হোসেন প্রমুখ।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুল ইসলাম শাহীনকে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর