রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

পুকুরে ডুবে প্রাণ গেল দুই হাফেজ শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

পুকুরে ডুবে প্রাণ গেল দুই হাফেজ শিক্ষার্থীর

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলো আব্দুর রহিম (১৪) ও লাবিব (১৪)। আব্দুর রহিমের বাড়ি শিতলী হাসনা গ্রামে। তিনি মৃত জাকির হোসেনের ছেলে।

অপরদিকে লাবিব পূর্ব সাহেবই এলাকার বাসিন্দা এবং মো. আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনেই স্থানীয় একটি মাদরাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুকুরে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর ও নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

72db8d0a-b3ee-4fc5-ac50-eb2bd796c567


বিজ্ঞাপন


৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর