ঢাকার দোহারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর মায়ের মোবাইল চুরির অভিযোগে হাসপাতালের ওয়ার্ড বয় শামীম হোসেনকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
জানা যায়, শনিবার রাতে উপজেলার নিকড়া এলাকা থেকে মিথিলা আক্তার তার শিশু সন্তানকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান। শনিবার গভীর রাতে মিথিলা তার মোবাইল ফোনটি না পেলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে বিলম্বিত করায় দোহার থানায় একটি অভিযোগ করেন মিথিলা। রোববার সকাল ১টার দিকে দোহার থানা পুলিশ হাসপাতালে গিয়ে ওয়ার্ড বয় শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সে মোবাইল চুরির বিষয়টি স্বীকার করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু সিদ্দিক জানান, আমাদের সন্দেহ হওয়ার পর ওয়ার্ড বয়ের কাছ থেকে চুরি হওয়া ফোনটি উদ্ধার করি এবং ফোনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিষয়টি সিভিল সার্জন মহোদয়কে জানালে তিনি সাময়িক বরখাস্তের আদেশ দিলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালের পক্ষ থেকে বরখাস্তের কারণ লিখিতভাবে জানিয়ে দিয়েছি।
প্রতিনিধি/এসএস




