রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি 

সারাদেশের ন্যায় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে ৬ দফা দাবি আদায়ে ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়।


বিজ্ঞাপন


রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন ২২০ জন ইন্টার্ন চিকিৎসক। এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা, বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় যেন কোনো সংকট তৈরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি এড়াতে বর্তমানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় এবং সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। তবে কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা সেবায় চাপ বেড়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর