রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বরগুনায় পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

বরগুনায় পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বরগুনার তালতলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইসগেট সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত অলিউল্লাহ ফরাজী উপজেলার পচাঁকোড়ালিয়া এলাকার বাসিন্দা লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ ধরার উদ্দেশে নৌকা নিয়ে পায়রা নদীতে যান অলিউল্লাহ। নদীতে বড়শি ফেলে মাছ ধরার সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে নৌকার মধ্যেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অলিউল্লাহ নিয়মিত মাছ ধরে পরিবারের কাজে সহযোগিতা করতেন।


বিজ্ঞাপন


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর