রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

সাংবাদিক লিপু হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে 

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক লিপু হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুরে সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরিন কবির এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে মামলার এজাহারভুক্ত আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রধান আসামি শান্ত সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩ মে রাতে উপজেলার একটি নির্মাণাধীন বাড়ি থেকে রড, সিমেন্ট ও একটি সাবমারসিবল মোটর চুরি হয়। পরে স্থানীয়রা চোরচক্রের এক সদস্যকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু চোরাই মালামাল উদ্ধার করেন।

এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের ঝালকাঠি প্রতিনিধি মো. মঈনুল হক লিপু ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, শান্ত সিকদারসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এতে তার হাত ও ঘাড়ে জখম হয়।

লিপুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


সাংবাদিক লিপুর আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, মেডিকেল প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতের প্রমাণ এবং মামলায় দণ্ডবিধির ৩০৭ ও ৩২৪ ধারা থাকায় আসামির জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে প্রধান আসামির জামিন বাতিল করেছেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর