মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে তিনবছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আদনান উত্তর মহিষেরচর এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। খেলার এক পর্যায়ে অসাবধানবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আদনানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে গিয়ে শিশুকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক আদনানকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
প্রতিনিধি/ এজে




