রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

৭ বছর পর সাভার পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

দীর্ঘ ৭ বছর পর সাভার পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
সাভার পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ সাত বছর পর সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে মনোনীত করা হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


বিজ্ঞাপন


নতুন কমিটি ঘোষণার পর সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সন্তোষের আবহ দেখা গেছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তরুণ ও সম্ভাবনাময় কর্মীদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে। পাশাপাশি বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর