রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

মাধবপুরে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

মাধবপুরে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা
মাধবপুরে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হবিগঞ্জের মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে প্রকাশ্যে এনে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। শুধু তাই নয়, তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশাও আঁকা হয়। ঘটনার সময় সেখানে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

স্থানীয়দের একাংশ ঘটনাটিকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে উল্লেখ করলেও অন্যরা এটিকে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা হিসেবে আখ্যায়িত করেছেন।

 


বিজ্ঞাপন


এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এটি একটি অমানবিক ঘটনা ঘটেছে। কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর