হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার ৫৪ বোতল মদ জব্দ হয়েছে। যার মোট সিজার মূল্য ৮১ হাজার টাকা।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, শনিবার বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ হয়। জব্দ করা মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি




