রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১২:৩৮ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে শ্রমিক হিসেবে কাজ করতেন। 
 
কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
 
পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
 
প্রতিনিধি/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর