রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক মিঠু, সদস্য দিদার-বিটু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১২:০৫ এএম

শেয়ার করুন:

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক মিঠু, সদস্য দিদার-বিটু

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৬ মেয়াদের কমিটি বিলুপ্তির মধ্য দিয়ে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

কমিটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠুকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ক্লাবের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুকে সদস্য মনোনীত করা হয়েছে।   


বিজ্ঞাপন


কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় মিরসরাই প্রেসক্লাব গঠনতন্ত্রের (তৃতীয় সংশোধনী) অনুচ্ছেদ ১৫ এর ১ নম্বর ধারা মোতাবেক ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়। পরে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচনের উদ্যোগ নেবে। এছাড়া সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি, অর্থ উপ-কমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে। 
 
প্রতিনিধি/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর