রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে প্রতারণা, বিএনপি নেতাকে গণপিটুনি

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে প্রতারণা, বিএনপি নেতাকে গণপিটুনি
স্থানীয় বিএনপি নেতা সোহেল রানা।

পাবনার ভাঙ্গুড়ায় ভিজিডি কার্ড, পানির পাম্প ও সরকারি ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার আশ্বাসে প্রায় অর্ধকোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সোহেল রানার বিরুদ্ধে। এই অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগীরা। তবে মামলা হওয়ার আগেই চিকিৎসার অযুহাতে পালিয়েছেন অভিযুক্ত।

শুক্রবার (৫ জুন) মধ্যরাতে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযুক্ত সোহেল রানা উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির একটি ওয়ার্ড কমিটির সহ-সভাপতি।

পুলিশ, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক মাসে উপজেলার রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া ও ভাঙ্গুড়া বাজার এলাকার অনেকের কাছ থেকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেন সোহেল। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর থেকেই সে তাদের এড়িয়ে চলার চেষ্টা করে। শুক্রবার রাত ১২টার ভুক্তভোগীরা তাকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ধরে জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে গণপিটুনি দেয়। পরে তাকে থানায় সোপর্দ করে। কিন্তু পুলিশের কাছে অনুরোধ করে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েই সটকে পড়েন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার বিষয়টি সত্য নয়। শুনেছি টাকা পয়সা দেনাপাওনা নিয়ে ঝামেলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর