শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচার মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচার মৃত্যু

জামালপুর সদর উপজেলার লক্ষীরচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার লক্ষীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হক মিয়া (৪৫) পেশায় একজন ট্রাক চালক ছিলেন। তিনি ওই এলাকার মনসুর মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, হক মিয়া ও তার ভাতিজা সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে সালাম মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মারা যান হক মিয়া।

খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর