শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবল। চার বছর পর আবারও ফুটবল উন্মাদনায় মাততে যাচ্ছে পুরো বিশ্ব। আর সেই উন্মাদনার ঢেউ লেগেছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। প্রিয় দলকে ঘিরে চলছে নানা আয়োজন, আবেগ আর ভালোবাসার প্রকাশ।

শনিবার (৬ জুন) এই উন্মাদনার মাঝেই মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা ইতোমধ্যে কৌতূহল জাগিয়েছে স্থানীয়দের মাঝে।


বিজ্ঞাপন


8f2c3555-872c-4939-941c-ae0cea56b97c

জানা গেছে, দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান। প্রতি বিশ্বকাপেই বুকভরা আশা নিয়ে প্রিয় দলকে সমর্থন করেছেন তিনি। কিন্তু একের পর এক ব্যর্থতা আর শিরোপাহীনতার হতাশা তার মনে জমে ওঠে ধীরে ধীরে। অবশেষে সেই হতাশা থেকেই বড় এক সিদ্ধান্ত ব্রাজিল ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে যোগদান।

তবে শুধু সমর্থন বদলেই শেষ নয়, ইমরান খানের এই নতুন যাত্রাকে ঘিরে তৈরি হয় এক ব্যতিক্রমী আয়োজন। স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের দলে বরণ করে নেন। আনন্দ, উল্লাস আর হাস্যরসের মধ্য দিয়ে এই দৃশ্য হয়ে ওঠে এক ভিন্নধর্মী উদযাপন।

নতুন পরিচয়ে ইমরান খান বলেন, প্রতি আসরেই আশা নিয়ে ব্রাজিলকে সমর্থন করেছি। কিন্তু সাফল্যের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়ি। তাই এবার আর্জেন্টিনার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।


বিজ্ঞাপন


a1919c6b-6e19-461f-b862-d881a26d3598

এদিকে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার দিনভর নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে। সকালে কেক কেটে শুভকামনা জানানো হয় আর্জেন্টিনা দলের জন্য। পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নাচ, গান আর উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।

সংগঠনটির অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ জানান, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে আমরা ভীষণ আশাবাদী। এবারের আয়োজনেও সেই প্রত্যাশারই প্রতিফলন। আর সবচেয়ে ব্যতিক্রমী ছিল একজন ব্রাজিল সমর্থকের দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেওয়া।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর