শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে কিশোর গ্যাং প্রতিরোধে গোলটেবিল বৈঠক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে কিশোর গ্যাং প্রতিরোধে গোলটেবিল বৈঠক

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টায় ইকোজেন রিসার্চের আয়োজনে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা উপজেলায় আশঙ্কাজনকহারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি এর প্রতিরোধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর