সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় বজ্রপাতে আব্দুল হাকিম গাজী (২৫) নামে এক কৃষক ও দুটি গরুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ভেটখালী ও আড়ইটার দিকে তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরিবারের বরাত দিয়ে রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল মামুন জানান, দুপুরের দিকে বাড়ির পাশে মাছের ঘেরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে কৃষক আব্দুল হাকিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অপরদিকে তেঘরিয়া ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, তেঘরিয়া বিলে বজ্রপাতে মজিদ গাজীর দুটি গরুর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




