শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

রংপুরে সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায়, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

রংপুরে সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায়, গ্রেফতার ৭

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহনে সিন্ডিকেট করে অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া নেওয়া ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে অ্যাম্বুলেন্স চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি।

গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহনে স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে বাধ্য করে আসছিল। শুধু তাই নয় এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে চিকিৎসাসেবা গ্রহণেও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন রোগী ও স্বজনরা। এমন অভিযোগের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নগরীর উত্তর ফতেহপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ওমেদ আলী (২৬), ধাপ কেল্লাবন্দ এলাকার সাজাহান মিয়ার ছেলে রানা মিয়া (৩৪), কাউনিয়া উপজেলার মহেষা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রাজু মিয়া (৪০), বখতিয়ারপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২৪), কদমতলা এলাকার মৃত তাহাজুলের ছেলে ফরহাদ হোসেন (৪২), নগরীর চিকলী ভাটার তোফাজ্জল হোসেন তোফার ছেলে আরাফাত হোসেন আপলে (২২) ও কেল্লাবন্দ এলাকার শফিকুল ইসলামের ছেলে মারুফ হোসেন (২৬)।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতাল কেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তি সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর