পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা গ্রামে গরু ব্যবসায়ী সালাউদ্দিন হাওলাদারকে কুপিয়ে মৃত ভেবে ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত নিজ বাড়ির পুকুর পাড়ে এমন নৃশংসতা চালিয়েছে।
বিজ্ঞাপন
সালাহউদ্দিনকে অচেতন অবস্থায় স্বজনেরা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ব্যবসায়ীর স্ত্রী মোসা. তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি করে বাজার থেকে বাসায় ফেরার পথে ইয়াসিন গাজী ও তার বাবা আমির গাজী, ভাই ইব্রাহিম গাজী পূর্ব বিরোধের জেরে এ হামলা চালায়। তার কাছে থাকা টাকা নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, বুকের মধ্যে ধারালো কিছু ঢুকিয়ে দেওয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে। দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




