শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ার ডিসির 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ার ডিসির 

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিধন ও  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

শনিবার (৬ জুন) সকালে শহরের শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোডে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।  


বিজ্ঞাপন


জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, পৌরসভা এবং জেলা প্রশাসন ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে প্রতি শনিবার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো। অনেকে খোলা জায়গায় অথবা ড্রেনে ময়লা ফেলে দিচ্ছে। সবাই যদি তার মতো করে যেখানে সেখানে রাস্তা ঘাটে ময়লা ফেলে অপরিষ্কার নোংরা করে রাখে সেক্ষেত্রে ময়লা ব্যবস্থাপনা অনেক কঠিন হয়ে যায়। তিনি সকলকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান জানান। 

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর