শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

গোসলের সময় নারীর নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৬:৫৬ এএম

শেয়ার করুন:

গোসলের সময় নারীর নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ১
মো. হাসান মিয়া (৪২)

ময়মনসিংহের ভালুকায় গোসলের সময় গোপনে নারীর নগ্ন ভিডিও ধারণ ও প্রচার করার অভিযোগে মো. হাসান মিয়া (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া গ্রামে আলাল উদ্দিনের বাড়িতে ওই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ জুন) হাসান মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেফতার হাসান মিয়া যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিলজিলা গ্রামের মৃত আ. জলিলের ছেলে। 

জানা গেছে, ভুক্তভোগী নারী (২১) ও অভিযুক্ত হাসান মিয়া একই বাড়ির পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করতেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সাড়ে ৯টার দিকে ওই নারী টিনশেড বাথরুমে গোসল করতে যান। এ সময় বাথরুমের টিনের চালের ফাঁক দিয়ে হাসান তার মোবাইল ফোন দিয়ে গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে ওই নারী চিৎকার দিলে তার স্বামী এসে হাসানকে মোবাইলসহ হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে বাড়ির মালিকের উপস্থিতিতে হাসানের মোবাইল ফোন তল্লাশি করে ভুক্তভোগী নারীর নগ্ন ভিডিওর পাশাপাশি ওই বাড়ির আরও বেশ কয়েকজন ভাড়াটিয়া নারী ও তরুণীর নগ্ন ভিডিও পাওয়া যায়। হাসান দীর্ঘদিন ধরে এভাবে নারীদের গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিল এবং অজ্ঞাত ব্যক্তিদের কাছে পাঠাচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম জানান, অভিযুক্ত হাসান মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর