শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন ও তার ছেলে রাশেদ মিয়া।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইখতিয়ার উদ্দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করতে বৈদ্যুতিক পাম্পে কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ডোবায় পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে ছেলে রাশেদ মিয়া এগিয়ে এলে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর