শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় সরকারি কর্মকর্তা সেজে অর্থ আদায়, ২ প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সরকারি কর্মকর্তা সেজে অর্থ আদায়, ২ প্রতারক গ্রেফতার

সরকারি কর্মকর্তা সেজে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উপবৃত্তি, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে দাইয়ান শহীদ দীপ সরকার (২১) ও গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গার নুরুল ইসলামের ছেলে শোহানুর রহমান শান্ত (২১)।

গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

পুলিশ জানায়, তারা সরকারি কর্মকর্তা সেজে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিকাশ-নগদ সংক্রান্ত সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে আসছিলেন। এর আগে যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর সিংগা গ্রামে প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। অভিযানের কয়েকজন পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম নামে এক আসামিকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, প্রতারক চক্রটি বিভিন্ন সরকারি অফিসারের ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর