পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা ১২টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।
নিহত মজিবর রহমান লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় মজিবর রহমান বাড়ির পশ্চিম পাশের মাঠে বেঁধে রাখা নিজের গরু আনতে যান। মাঠে থাকা অবস্থায় আচমকা তীব্র বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




