শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীতে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে এসব মাছ জব্দ করা হয়।


বিজ্ঞাপন


কোস্টগার্ড সূত্র জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত অভিযানে একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

patua

এ সময় বাস থেকে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছের বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে বাসটির চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর