শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১১ পর্যটক

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১১ পর্যটক
পর্যটকবাহী চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড।

বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি নোহা গাড়ি পুড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পেল ১০ পর্যটক।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় বান্দরবান-থানচি সড়কের চিম্বুক সাত মাইল নামক এলাকায় এই ঘটনা এই ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুর থেকে বান্দরবান ভ্রমণে আসা চালকসহ ১১ জনের একটি পর্যটকের দল নীলগিরি উদ্দেশে বেড়াতে যাচ্ছিলেন। সাত মাইল এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়৷ গাড়িতে থাকা পর্যটকরা বের হতে পারলেও আগুনে নোহা গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস দমকল বাহিনী একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনে নিভিয়ে দেয়। গাড়ি ফুয়েল লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

bandarban

বান্দরবান ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। গাড়িটি আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও কোনো পর্যটক হতাহতের ঘটনা হয়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর