শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি চৌদ্দগ্রামের

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

দিল্লির হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি চৌদ্দগ্রামের
নূরুল আমিন সোহাগ

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের এক যুবকসহ ২২ জন নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বাংলাদেশি যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে তার আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি জানান, সোহাগ নিজের ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য যান।

বুধবার সকালে ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে সোহাগ নিহত হয়। এসময় তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির ম্যাক্স হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর