বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল তরুণের

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৩:১১ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল তরুণের

পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে। তিনি ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শাহাদাত ট্রাক্টর চালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহনের কাজ করছিলেন। এ সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে দেবে যায়। ট্রাক্টরটি উঠানোর কাজে ব্যবহারের জন্য একটি বেলচা আনতে বাড়িতে যান তিনি। পরে বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বজ্রপাতে শাহাদাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর