চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিদ নামের আরও এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার নান্দবার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ একটি বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে কাছের একটি গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতে দুজনই আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা ঝড়-বৃষ্টির মধ্যেই তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের এক স্বজন জানান, বজ্রপাতের সময় তারা দুজন ছাদের ওপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




