বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

রাজশাহীতে ট্রাকচাপায় শিবির নেতা নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ট্রাকচাপায় শিবির নেতা নিহত

রাজশাহী নগরীতে ট্রাকচাপায় ইমন আলী (২৫) নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ের অদূরে রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমন আলীর বাসা কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকায়। তিনি রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজে ডিগ্রি ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। এছাড়া ইমন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সদস্য এবং কাশিয়াডাঙ্গা থানা কমিটির স্কুল কার্যক্রম সম্পাদক ছিলেন।

রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির জানান, বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাওয়ার সময় কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ের সামনে একটি ট্রাক ব্যাক করার সময় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় বিকেলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর জরুরি সকল চিকিৎসা দেওয়া হয়। তবে বিকেলে ৪ টা ৫৫ মিনিটে তিনি মারা যান।


বিজ্ঞাপন


এদিকে, ইমন আলীর মৃত্যুতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং ইসলামী ছাত্রশিবিরের মহানগরের সভাপতি ইমরান নাজির ও সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা নিহতের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর