গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম (৩৫) ও সুজন মিয়া (৪০) নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ জুন ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এই দণ্ডাদেশ দেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মনতাজ উদ্দিনের ছেলে ও সুজন মিয়া শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের একটি অভিযানিক দল। এসময় পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রতিনিধি/ এজে




