বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

মাদকসহ পুলিশ কনস্টেবল আটক

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

মাদকসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল তনহাদ আহমেদ নীরবকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নগরীর কেডিসি এলাকা তাকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।


বিজ্ঞাপন


মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

আটক পুলিশ সদস্য নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্বপালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর