বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সে নবীনগর উপজেলার নুরজাহানপুর গুচ্ছ গ্রামের আতিকুর রহমানের ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল ভোরে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় সন্দেহজনক একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি এল.জি (বন্দুক) ও দুটি সাদা রঙের কার্তুজ এবং ১টি নাম্বারবিহীন সুজুকি মোটরসাইকেলসহ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে এসময় আসামির সাথে থাকা অপর দুইজন অমিত ও লিমন পালিয়ে যায়। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ওসি মো. ইয়াছিন জানান, গ্রেফতারকৃত সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় পালিয়ে যাওয়া অপর দুই আসামি অমিত ও লিমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর