বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু এবং অপর এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ১০টা থেকে বেলা ১১টার টার মধ্যে কসবা উপজেলার কাইয়ুম পুর ও মূলগ্রাম ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মানিক মিয়ার দুই বছরের শিশু পুত্র সাফুয়ান খেলা করার সময় বাড়ীর পাশে জলাশয়ে সবার অজান্তে পরে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটিকে স্বজন সহ স্থানীয়রা উদ্ধার করে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

অপর দিকে বেলা ১১টার দিকে কাইয়ুমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির পাশে জমিতে আসা বর্ষার পানিতে খেলা করতে গিয়ে জিসান(৪) ও ঝুমা আক্তার(৫) নামে দুই নেমে যায়। এক পর্যায়ে জমিতে থাকা পানিতে ডুবে যায় এই দুই শিশু। এ সময় বাড়ির লোকজন শিশুদের দেখতে পেয়ে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পরেন। পরে স্বজনদের আত্নচিৎকারে বাড়ীর পাশের প্রতিবেশিরা এসে শিশুদের কে পানি থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ (রেফার) করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু ঝুমা শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে স্বজনদের মধ্যমে জানা গেছে। শিশু জিসান এবং ঝুমা সম্পর্কে দুইজন চাচাতো ভাই বোন।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, এ ব্যাপারে আমাদেরকে কেউ অবগত করেনি। যেহেতু পৃথক ঘটনা। আমরা দুটি ঘটনার খোঁজখবর নিচ্ছি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর