বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

T
প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে কল্পনা রানী দাস (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের (৩০) মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) বিকেলের দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের মান্দুরা (দাসপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কল্পনা রানী ওই গ্রামের সুনিল চন্দ্র দাসের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন আলম। 

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, বাড়ির পাশের ভিটায় গাছের পাতা শুকাতে দেন কল্পনা রানী দাস। বুধবার বিকেলের দিকে আকাশে মেঘ হয়। এসময় তিনি ছেলে সোহাগকে নিয়ে পাতাগুলো তুলতে যান। এরই মধ্যে বজ্রঘাতে তারা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল বলেন, বজ্রপাতের ঘটনায় একইসঙ্গে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই বেদনাদায়ক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর