বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

নড়াইলে ইয়াবা সেবনকালে আটক ৪ যুবক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ইয়াবা সেবনকালে আটক ৪ যুবক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা
ডিএনসি সদস্যদের মাঝে দণ্ডপ্রাপ্ত চার যুবক।

নড়াইল সদর উপজেলায় ইয়াবা সেবনের সময় ৪ যুবককে আটক করে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) দুপুরে পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে মো. সালাউদ্দিন খান মান্না (২৮), মহিষখেলা গ্রামের মুহব্বত গাজীর ছেলে রাজ গাজী (২৭), কুড়িগ্রাম এলাকার মো. হাদিবুর রহমানের ছেলে জাবেদুর রহমান জাবেদ (২৮) এবং সদর উপজেলার হবখালী ইউনিয়নের ইলিন্দি গ্রামের আলীম মোল্যার ছেলে সানাউল্লাহ (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সদস্যরা দুপুরে সদর উপজেলার দুর্গাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোহাম্মদ আলী খানের বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে আটক করা হয়। এরপরে চার যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে, আদালতের বিচারক মো. সালাউদ্দিন খান মান্নাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, সানাউল্লাহকে ১৫ দিনের কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা, রাজ গাজীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং জাবেদুর রহমান জাবেদকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম. মনোয়ারুল আলম বলেন, ইয়াবা সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর