রংপুর জেলার পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘাটারী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুই শিশু হলো দিঘাটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা
আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি মরদেহ ভাসতে দেখেন।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ঘটনাটি জানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




