বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

কুয়াকাটায় ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটায় ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত থেকে বুধবার (৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময় কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি প্রায় ২০ দিন আগে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় শাহেদ শিকদারের মালিকানাধীন একটি সেমি-পাকা বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইয়েদুল তার স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। পরে রাতের খাবার শেষে তাদের মধ্যে পুনরায় কলহের সৃষ্টি হলে রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

1f82f139-b787-4b6a-a36a-364a0e2942f4

দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঘরের দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় স্ত্রী ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিষয়টি মহিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে।


বিজ্ঞাপন


তাৎক্ষণিকভাবে তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর