বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বহরের কয়েকটি যানবাহন লক্ষ্য করে হামলা করা হয়। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশে বেনাপোল সফরে আসেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সফরের অংশ হিসেবে তার সাদিপুর সীমান্ত পরিদর্শনেরও কর্মসূচি ছিল।

হামলার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


বিস্তারিত আসছে...

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর