বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বাউফলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

bawfol
পটুয়াখালীর বাউফলে এই ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে রবিন হালদার (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, রবিন হালদারের সঙ্গে প্রতিবেশী আনন্দ ব্যাপারীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রবিন হালদার বাড়ির পানির পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ আনন্দ ব্যাপারী ও তার লোকজন লোহার পাইপ দিয়ে রবিন হালদারের ওপরে হামলা করে। এ সময় তার স্ত্রী ঠাকুর রানী (৪০) ও ছেলে রনি (২০) বাঁচানোর চেষ্টা করলে তাদেরও পেটানো হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রবিন হালদারকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেন। এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরাজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর