বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

গাজীপুরে আগুনে পুড়ল ১৮ ঘর ও তিন দোকান

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে আগুনে পুড়ল ১৮ ঘর ও তিন দোকান
গাজীপুরে আগুনে পুড়ল ঘর ও দোকান

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে একটি কলোনির ১৮টি ঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (০২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

28

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কলোনির ১৮টি ঘর ও ৩টি দোকানের মালামাল পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর