বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

গলায় ফাঁস লাগানো অবস্থায় মারাজ বেগম (৭০) নামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মারাজ বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাকে সবসময় ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখতেন। আজ ভোরে সবার অগোচরে তিনি ঘর থেকে বের হয়ে যান। সকালে পরিবারের লোকজন বসতঘরের পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর