বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

কুলিয়ারচরে অল্প সময়ের ব্যবধানে দুই দুর্ঘটনায় ৩ বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

কুলিয়ারচরে অল্প সময়ের ব্যবধানে দুই দুর্ঘটনায় ৩ বাইক আরোহী নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ও রাতে উপজেলার দুটি পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন-ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০) এবং কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল (১৮)। আহত ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যার দিকে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে এক আরোহীর মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। অন্ধকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।


বিজ্ঞাপন


ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, মধূয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর