মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

জীবিকার তাগিদে হাতিয়ায় এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

জীবিকার তাগিদে হাতিয়ায় এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

জীবিকার তাগিদে সুদূর ঝালকাঠি থেকে নোয়াখালীর হাতিয়ায় এসে ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন তরুণ মো. রবিউল ইসলাম (২২)। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাতে হলো তাকে।

মঙ্গলবার (২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে হাতিয়া উপজেলার মুলা মার্কেট সংলগ্ন সড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রবিউল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার সুলতান বেপারির ছেলে। তিনি স্থানীয় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কে, এস ইন্টারনেট-এ অপটিক্যাল ফাইবারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

হাতিয়া উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও থানা সূত্রে জানা যায়, মুলা মার্কেট সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির পাশে ইন্টারনেট সংযোগের তার মেরামতের কাজ করছিলেন রবিউল। এ সময় তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কবলে পড়ে বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, কর্মরত অবস্থায় তরুণ শ্রমজীবীর মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।


বিজ্ঞাপন


হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, নিহতের সহকর্মীদের মাধ্যমে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর