মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জুন ) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


​নিহতরা হলেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

​দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ সূত্রে জানায়, দুপুরে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মতিউর রহমান খান ও রাব্বি মারা যায়।


বিজ্ঞাপন


​ কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর