মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আজিজুল ইসলাম (৩৮) শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে নিহত আজিজুল ও তার ছোট ভাই ফাইজুলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসাও হয়ে যায়। এই ঘটনার এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীন ও তাদের সহযোগীরা আজিজুলের ওপর লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আজিজুলের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

gazi

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্চয় সাহা জানান, নিহতের পরিবারের অভিযোগ পেয়ে রাতে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আদালতে হত্যার ধারা সংযোজনে আবেদন করা হবে এর মধ্যে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর